আবদুল আল-সাইয়েদ চালু করলেন ‘হাবিবি’ রাজনৈতিক অ্যাকশন কমিটি
প্রথম আলো
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ২১:০৪
যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত হওয়ার কয়েক দিনের মধ্যেই ‘হাবিবি পিএসি’ নামের একটি রাজনৈতিক অ্যাকশন কমিটি (পিএসি) গঠন করেছেন আবদুল আল-সাইয়েদ।
রাজনৈতিক অ্যাকশন কমিটি হলো এমন সংগঠন, যা নির্বাচনে বিভিন্ন প্রার্থীর পক্ষে বা বিপক্ষে প্রচারের জন্য অর্থ সংগ্রহ ও ব্যয় করে।
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনে (এফইসি) জমা দেওয়া নথিতে দেখা গেছে, আবদুল আল-সাইয়েদের পৃষ্ঠপোষকতায় ‘হাবিবি পিএসি’ নামের একটি রাজনৈতিক অ্যাকশন কমিটি নিবন্ধিত হয়েছে। এ ধরনের কমিটি কোনো রাজনীতিকের নিজস্ব নির্বাচনী প্রচার কমিটি থেকে আলাদা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সিনেটর
- মার্কিন সিনেটর