প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়াকে অভিশংসন, গৃহবন্দি
অভিশংসনের মাধ্যমে প্যারাগুয়ের প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে সান্তিয়াগো পেনিয়াকে গৃহবন্দি করা হয়েছে।
বিবিসি লিখেছে, চলতি সপ্তাহের শুরুতে উয়েনো ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার পর সংকট তৈরি হয়। এ ঘটনায় শুক্রবার পেনিয়াকে গ্রেপ্তার করা হয়। এর কয়েক মিনিট আগে নিজ দলের সদস্যসহ আইনপ্রণেতারা তাকে প্রেসিডেন্টের পদ থেকে সরানোর পক্ষে ভোট দেন।
সান্তিয়াগো পেনিয়া বৃহস্পতিবার নিজেই পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তার পদত্যাগপত্র গ্রহণ না করে অসদাচরণের অভিযোগে অভিশংসনের প্রস্তাব আনা হয়। এর ফলে আজীবনের জন্য সিনেটের সদস্য থাকার সুযোগ এবং সাবেক প্রেসিডেন্ট হিসেবে পাওয়া দায়মুক্তি হারিয়েছেন তিনি।
গত বছর পর্যন্ত ব্যাংকটির মালিকানাধীন প্রতিষ্ঠানের শেয়ার ছিল পেনিয়ার হাতে। তবে কোনো ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
বিবিসি লিখেছে, ডিজিটাল ব্যাংকটির পতনের পর প্যারাগুয়ের অর্ধেকের বেশি মানুষ তাদের সঞ্চিত অর্থ ব্যবহারের সুযোগ হারিয়েছেন। ব্যাংকটির নিয়ন্ত্রণ দেশটির কেন্দ্রীয় ব্যাংক নেওয়ার পর এ পরিস্থিতির সৃষ্টি হয়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- গৃহবন্দি
- প্রেসিডেন্ট
- অভিশংসন