মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি পুনর্নির্মাণ করতে দেওয়া হবে না: ইরান

যুগান্তর প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩২

মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো পুনর্নির্মাণ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। চলমান সংঘাতে ওই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছে তেহরান।


ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামনিয়া এ দাবি করেছেন।


তিনি জানান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির ২২৮টিরও বেশি স্থাপনা ও স্থাপনা-সংশ্লিষ্ট স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসবের মধ্যে বেশ কিছু স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়েছে বলেও দাবি করেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও