আজকের রাশিফল: অফিসে বসের চেয়ারে বসার সুপ্ত বাসনা জাগবে, চাকরি বাঁচাতে সেটি দমন করুন

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৯

মেষ রাশি: মার্চ ২১-এপ্রিল ১৯


আজকে আপনার মেজাজ থাকবে ফুটন্ত প্রেশার কুকারের মতো। সামান্য বিষয়েই শিস দিয়ে ওঠার তীব্র সম্ভাবনা দেখা যাচ্ছে। গ্রহদের যা অবস্থান, তাতে কাজের জায়গায় বসের সামনে বীরত্ব দেখাতে গিয়ে অতিরিক্ত কাজ নিজের ঘাড়ে চাপিয়ে বসতে পারেন, তাই মুখটা একটু বন্ধ রাখাই বুদ্ধিমানের কাজ হবে। পকেটের টাকা আজ উবে যাওয়ার জন্য ছটফট করবে; অনলাইনে ছাড় দেখে অপ্রয়োজনীয় গ্যাজেট বা শখের জিনিস কিনে ফেললে মাস শেষে না খেয়ে থাকতে হতে পারে। প্রেমের বাজারে আজ হাওয়ায় একটু মিষ্টি গন্ধ থাকবে, তবে সঙ্গীর কথার ভুল ধরে বিতর্ক শুরু করলে সেই গন্ধ কিন্তু মুহূর্তেই বারুদ হয়ে যাবে। সন্ধ্যার দিকে বন্ধুদের সঙ্গে আড্ডা জমার যোগ আছে, তবে বিল মেটানোর সময় বাথরুমে যাওয়ার পুরোনো নাটকটি আজ না করাই ভালো, ধরা খেয়ে যেতে পারেন!


বৃষ রাশি: এপ্রিল ২০-মে ২০


আজ আলসেমি একটি শিল্পকলায় রূপ নিতে পারে। সকালবেলা বিছানা আপনাকে এমন এক গভীর ভালোবাসার টানে জড়িয়ে ধরে রাখবে যে সেখান থেকে নিজেকে মুক্ত করা আর হিমালয় জয় করা প্রায় একই ব্যাপার মনে হবে। কর্মক্ষেত্রে কাজের বদলে কোনটা বেশি জরুরি—বিকেলের নাশতা নাকি ছুটির প্ল্যান—তা নিয়েই আপনার মাথা বেশি ঘামবে। অর্থনৈতিক দিক থেকে আজ দিনটি মধ্যম, তবে হঠাৎ বিরিয়ানি খাওয়ার ইচ্ছা আপনার বাজেটকে কাঁপিয়ে দিতে পারে। প্রেমঘটিত বিষয়ে আজ অতিরিক্ত সন্দেহপ্রবণ না হওয়াই ভালো; সঙ্গী ফোন না ধরলে তিনি হয়তো সত্যিই ব্যস্ত আছেন, আপনাকে এড়িয়ে চলছেন না! স্বাস্থ্য ভালো রাখতে আজ হাঁটার চেষ্টা করুন, অবশ্য ফ্রিজ থেকে ড্রয়িং রুম পর্যন্ত হাঁটাকে যদি আপনি এক্সারসাইজ বলেন, তবে আলাদা কথা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও