পাইলস হলে কি অপারেশন করতেই হবে

প্রথম আলো প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ১৩:১৪

মলদ্বার ও পায়ুপথের ভেতর রক্তনালির গুচ্ছ থাকে। এসব রক্তনালি ফুলে গেলে তাকে হেমোরয়েড বা প্রচলিত ভাষায় পাইলস বলা হয়। ইন্টারনাল পাইলসে মলত্যাগের সময় উজ্জ্বল লাল রক্তপাত হতে পারে। 


কেন হয় পাইলস


দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য, মলত্যাগের সময় অতিরিক্ত চাপ দেওয়া, টয়লেটে দীর্ঘ সময় বসে থাকা, খাবারে পর্যাপ্ত আঁশ না থাকা, অতিরিক্ত ওজন, গর্ভাবস্থা, দীর্ঘদিনের ডায়রিয়া বা অনিয়মিত মলত্যাগ।


মলদ্বার দিয়ে রক্ত পড়লেই কি পাইলস


না, পাইলস একমাত্র কারণ নয়। 


পাইলস থেকে কি ক্যানসার হতে পারে


সাধারণত পাইলস ক্যানসারে পরিণত হয় না।


তবে পাইলস ও কোলোরেক্টাল ক্যানসারের কিছু উপসর্গ একই রকম হতে পারে। 


পাইলস হলে কি অপারেশন করতেই হবে


সব পাইলসের জন্য অপারেশন প্রয়োজন হয় না। রোগের মাত্রা ও উপসর্গ অনুযায়ী খাদ্যাভ্যাস পরিবর্তন, কোষ্ঠকাঠিন্যের চিকিৎসা, ওষুধ, রাবার ব্যান্ড লিগেশনসহ বিভিন্ন চিকিৎসা দেওয়া যায়।


কবিরাজি ওষুধে কি পাইলস ভালো হয়


পাইলসের জন্য অজানা মিশ্রণের ওষুধ, মলম, পাউডার, কিংবা মলদ্বারে কোনো ক্ষয়কারী বা অজ্ঞাত পদার্থ ব্যবহার করলে পোড়া, ক্ষত, সংক্রমণ ও অন্যান্য জটিলতা হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও