‘খলনায়ক’—নিশো-চঞ্চল

যুগান্তর প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ২০:৪০

ঢালিউড ইন্ডাস্ট্রিতে সুখ্যাতি অর্জন করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড’। তারা ইতোমধ্যে আন্তর্জাতিকভাবে মানসম্মত ও মৌলিক সিনেমা নির্মাণ করে আলোচনায় এসেছে।  এর মধ্যে তারা ‘সুড়ঙ্গ’, ‘তুফান’, ‘দাগি’, ‘তাণ্ডব’ এবং ‘দম’ সিনেমার মতো সফল প্রজেক্টের পর এবার বড় ক্যানভাসে নিয়ে আসছে নতুন একটি সিনেমা ‘খলনায়ক’। এর মাধ্যমে সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী এ সিনেমা নির্মাণে প্রথমবারের মতো আত্মপ্রকাশ করছেন নির্মাতা ভিকি জাহেদ।


'খলনায়ক' সিনেমার মাধ্যমে তিনি প্রথমবারের মতো কোলাবরেশন করতে যাচ্ছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট ও হইচই স্টুডিওজ। খুব শিগগির এ সিনেমার আনুষ্ঠানিক মুক্তির তারিখ, বিস্তারিত তথ্য এবং কনটেন্ট প্রকাশ করা হবে। 


এ সিনেমার মূল দুটি চরিত্রে অভিনয় করছেন দেশের অন্যতম দুই জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। তাদের সঙ্গে কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তমা মির্জাকে। আরও অভিনয় করেছেন  বর্ষীয়ান অভিনেতা শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, সুমন আনোয়ার, গাজী রাকায়েত, বিজরী বরকতুল্লাহ, সোহেল মন্ডল, সুমন আনোয়ার, তুষার খান, সেন্টু প্রমুখ। এ ছাড়া বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা সরকার।


'খলনায়ক' সিনেমা প্রসঙ্গে অভিনেতা আফরান নিশো বলেন, ভিকি জাহেদের নির্মাণ, গল্প বলার ধরন অন্যদের থেকে ভিন্ন, ‘খলনায়ক’ সিনেমার চিত্রনাট্য শোনার পরেই মনে হয়েছে— এটি দারুণ মনস্তাত্ত্বিক ক্যানভাস। দেশের অন্যতম শীর্ষ ও প্রভাবশালী অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে অভিনয় করাটা সবসময়ই আনন্দের ও নতুন চ্যালেঞ্জের। আশা করি দর্শকরা নতুন এক অভিজ্ঞতা পাবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও