অ্যারেঞ্জ ম্যারেজে যে প্রত্যাশাগুলো দ্বন্দ্বের সৃষ্টি করতে পারে

ঢাকা পোষ্ট প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ১৩:১২

পারিবারিক বা ঘটকালি-নির্ভর বিয়ে (অ্যারেঞ্জড ম্যারেজ) হয়তো খুব আনন্দঘন পরিবেশে শুরু হয়, যেখানে উভয় পরিবারই নতুন এই যাত্রাকে ঘিরে উচ্ছ্বসিত থাকে। কিন্তু বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর যখন দৈনন্দিন জীবন শুরু হয়, তখন নবদম্পতি হয়তো বুঝতে পারেন যে বিয়ে নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা।


পারিবারিক দায়িত্ব থেকে শুরু করে আবেগীয় চাহিদা- বিভিন্ন বিষয়ে প্রত্যাশাগুলো নিয়ে আলোচনা না হলে ছোটখাটো ভুল বোঝাবুঝি বড় ধরনের ঝগড়ায় রূপ নিতে পারে। এমন পাঁচটি সাধারণ প্রত্যাশার কথা তুলে ধরা হলো, যা এ ধরনের বিয়েতে দ্বন্দ্বের সৃষ্টি করতে পারে-


একজন সঙ্গীর ওপর বেশি মানিয়ে নেওয়ার প্রত্যাশা রাখা


অনেক দাম্পত্য সম্পর্কেই এমনটা দেখা যায় যে, কোনো একজন সঙ্গীর ওপরই অধিকাংশ ছাড় দেওয়ার চাপ থাকে। এর অর্থ হতে পারে নিজের দৈনন্দিন রুটিন পরিবর্তন করা, ব্যক্তিগত পরিকল্পনা ত্যাগ করা অথবা নতুন পারিবারিক নিয়মের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও