কাঁটা চামচ দিয়ে খেতে গেলেই বিপত্তি? জেনে নিন সহজ কৌশল

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ১৭:২৭

হাত দিয়ে ভাত মেখে মাছ, মাংস কিংবা ডাল খাওয়াই আমাদের চিরচেনা অভ্যাস। তাই কাঁটা চামচ হাতে নিয়ে দেশি খাবার খেতে বসলে অনেকেই একটু অস্বস্তিতে পড়েন। ভাত ঠিকমতো উঠতে চায় না, তরকারি প্লেটজুড়ে ছড়িয়ে পড়ে, আবার মাছের কাঁটা ছাড়াতেও তৈরি হয় ঝামেলা। অথচ নানা আনুষ্ঠানিক আয়োজন, দাওয়াত কিংবা বিদেশি পরিবেশে অনেক সময় কাঁটাচামচ দিয়েই দেশি খাবার খেতে হয়। তখন কী করবেন?


কাঁটা চামচ দিয়ে ভাত-তরকারি খাওয়া প্রথমে কঠিন মনে হলেও কিছু সহজ কৌশল জানলে কাজটি অনেকটাই সহজ হয়ে যায়। একটু অনুশীলন করলেই আপনিও স্বচ্ছন্দে সামলে নিতে পারবেন দেশি খাবারের প্লেট।


কাঁটা চামচ ও চামচ ধরার কৌশল


প্রথমেই জানতে হবে কাঁটা চামচ ও চামচ কীভাবে ধরতে হয়। সাধারণত বাঁ হাতে কাঁটা চামচ এবং ডান হাতে ছুরি বা চামচ রাখা হয়। বাঁ হাতের তর্জনী ও বৃদ্ধাঙ্গুলির সাহায্যে কাঁটা চামচটি আরামদায়কভাবে ধরুন। অন্যদিকে ডান হাতে রাখুন চামচ বা প্রয়োজন অনুযায়ী ছুরি।


খাবারের ধরন বুঝে দুই হাতের ব্যবহার করতে হবে। মাছ, মাংস, ডিম কিংবা সবজির মতো শক্ত খাবার কাঁটা চামচ দিয়ে আটকে রেখে ডান হাতে থাকা ছুরি বা চামচের সাহায্যে ছোট ছোট টুকরো করে নিতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও