স্পেনে ২ ট্রেনের সংঘর্ষের আগে নিয়ন্ত্রণকেন্দ্রের সঙ্গে চালকদের কথোপকথন ফাঁস

www.ajkerpatrika.com স্পেন প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১৯:৫০

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কয়েক মিনিট আগে ট্রেনচালক ও রেল নিয়ন্ত্রণকেন্দ্রের কর্মকর্তাদের কথোপকথনের অডিও রেকর্ডিং প্রকাশিত হয়েছে। স্পেনের সংবাদমাধ্যমে প্রকাশিত এসব রেকর্ডিংয়ে দেখা যায়, একটি ট্রেন প্রায় ২৫ কিলোমিটার সামনে বিকল হয়ে দাঁড়িয়ে থাকলেও অন্য একটি ট্রেনকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল।


গতকাল বুধবার (২৮ অক্টোবর) সকালে মাদ্রিদ থেকে সেভিলগামী একটি ট্রেন দাঁড়িয়ে থাকা অন্য একটি ট্রেনের পেছনে ধাক্কা দিলে অন্তত ৬৯ জন নিহত হন। আহত হন আরও অনেকে।


আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিবিসি জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে জানিয়েছেন, স্বয়ংক্রিয় সংকেতব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ার পর ট্রেনগুলোকে থামতে হয়েছিল। পরে কোনো ধরনের গতিসীমা আরোপ না করে ট্রেন চলাচলের নির্দেশ দেওয়ার বিষয়টিকে তিনি ‘ব্যাখ্যাতীত’ বলে মন্তব্য করেন।


স্পেনের সংবাদমাধ্যম এল পাইস ও আরটিভিই প্রকাশিত তিনটি অডিও রেকর্ডিংয়ে দুর্ঘটনার আগে দুই ট্রেনের চালকের সঙ্গে মাদ্রিদের নিয়ন্ত্রণকেন্দ্রের কথোপকথন উঠে এসেছে। রাষ্ট্রীয় রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান রেনফের একটি ট্রেনে ৩৯৭ জন যাত্রী ছিলেন। এর সামনে একই লাইনে চলছিল বেসরকারি প্রতিষ্ঠান ইরিওর একটি ট্রেন, যাতে ছিলেন ১৪৭ জন যাত্রী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও