সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার রাস তানুরায় আঘাত হানার দাবি করেছে ইয়েমেনের হুতি মিলিশিয়ারা। বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানি টার্মিনালগুলোর একটির পাশেই এই শোধনাগারটির অবস্থিত।
স্যাটেলাইট ছবিতে এই শোধনাগারটি থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র প্রায় ৬০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই শোধনাগারে হামলার বিষয়টি নিশ্চিত করেছে রয়টার্সকে।
হুতি বাহিনীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, শোধনাগারে চালানো হামলায় আগুন ধরে যায়।
রয়টার্স জানিয়েছে, নাসা এবং প্ল্যানেট ল্যাবস—উভয় সংস্থার স্যাটেলাইট চিত্রেই সেখানে ঘন কালো ধোঁয়া দেখা গেছে। এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সৌদি সরকার এবং রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকো তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
হুতি মিলিশিয়ারা ইয়েমেনের রাজধানী সানাসহ পশ্চিমাঞ্চলের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের জেরে জুলাইয়ে ইয়েমেনের স্থবির হয়ে থাকা গৃহযুদ্ধ ফের শুরু হওয়ার পর থেকেই তারা সৌদির বিমানবন্দর, তেল অবকাঠামো এবং অফিস ভবনগুলোতে হামলা চালিয়ে আসছে।