স্ট্রোকে প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ: লক্ষণ চিনুন, দেরি নয়
হঠাৎ কথা জড়িয়ে গেল। মুখের এক পাশ বেঁকে গেল। ডান হাতটি ঠিকমতো উঠছে না। পরিবারের মানুষ ভাবলেন, হয়তো একটু দুর্বল লাগছে, কিছুক্ষণ বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে।কিন্তু কয়েক মিনিটের এই অপেক্ষাই কখনো কখনো জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে যেতে পারে।
আজ ২৯ অক্টোবর বিশ্ব স্ট্রোক দিবস। এ বছরের মূল বার্তা খুব সহজ—স্ট্রোকের ক্ষেত্রে প্রতিটি মিনিট মূল্যবান। দ্রুত চিকিৎসা শুরু হলে অনেক রোগীর জীবন বাঁচানো, পক্ষাঘাত কমানো এবং স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা বাড়ানো সম্ভব।
স্ট্রোক হয় যখন মস্তিষ্কের কোনো অংশে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় অথবা মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। মস্তিষ্কের যে অংশ ক্ষতিগ্রস্ত হয়, শরীরের সেই কাজটি হঠাৎ ব্যাহত হতে পারে। কারও কথা বলতে সমস্যা হয়, কারও হাত-পা দুর্বল হয়ে যায়, কারও চোখে কম দেখা শুরু হয়, আবার কারও ভারসাম্য নষ্ট হয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়।
- ট্যাগ:
- মতামত
- স্ট্রোকের লক্ষণ
- স্ট্রোক