যশোরে চুরির অভিযোগে পিটুনিতে আহত যুবকের মৃত্যু
ডেইলি স্টার
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ১১:৫৩
যশোরে চুরির অভিযোগে মারধরে আহত যুবক ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ বুধবার যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত স্বাধীন (২২) শহরের বারান্দি মোল্লাপাড়ার বাঁশতলা এলাকার বাসিন্দা ছিলেন।
পুলিশ জানায়, স্বাধীনকে গত শনিবার রাতে পেটানো হয়। আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ও পরে ওই রাতেই ঢাকায় পাঠানো হয়। গতকাল মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
- ট্যাগ:
- বাংলাদেশ
- চুরির অভিযোগে আটক