এআই মামলার তথ্য যাবে এসএমএসে, থাকবে আইনভঙ্গের ভিডিও

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১৭:২৬

রাজধানীর উত্তরায় বসবাস করেন বেসরকারি একটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা আনাম মাহফুজ। সম্প্রতি তার মোবাইল ফোনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নাম ব্যবহার করে একটি এসএমএস আসে। সেখানে বলা হয়, তার গাড়ি নির্ধারিত গতিসীমা লঙ্ঘন করায় জরিমানা করা হয়েছে।


জরিমানার অর্থ পরিশোধ না করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও বার্তায় উল্লেখ করা হয়। সঙ্গে দেওয়া হয় জরিমানা পরিশোধের একটি লিংক।


আনাম জাগো নিউজকে বলেন, ‘আমি মনে করেছি, আমার গাড়িচালক কোনো ট্রাফিক আইন ভঙ্গ করেছেন। তাই লিংকে গিয়ে জরিমানার তিন হাজার টাকা পরিশোধ করি। পরে একজন পুলিশ কর্মকর্তাকে ফোন করে জানতে পারি, এসএমএসটি ভুয়া।’


এ ধরনের প্রতারণা ঠেকাতে এরই মধ্যে ডিএমপি ও বিআরটিএর পক্ষ থেকে আলাদা সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে সতর্কতার পরও প্রতারক চক্রের তৎপরতা বন্ধ হয়নি। এজন্য এবার বিআরটিএর পরিবর্তে এসএমএস পাঠাতে যাচ্ছে পুলিশ। সঙ্গে সত্যতা যাচাইয়ে থাকবে বেশ কিছু বিষয়। ব্যক্তি চাইলে বিভিন্নভাবে নিশ্চিত হতে পারবেন এসএমএসটি ভুয়া কি না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও