চুয়েটে সায়েমকেই কেন চান আন্দোলনকারীরা, সরকার কেন চায় না?
দায়িত্ব নেওয়ার ৫৬ দিনের মাথায় সরিয়ে দেওয়া অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে ফেরানোর দাবিতে প্রায় এক মাস ধরে আন্দোলন চলছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)।
শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরাদের একটা অংশের এ আন্দোলনে ক্যাম্পাসের শিক্ষাক্রম প্রায় অচল হয়ে আছে।
আন্দোলনকারীরা শাটডাউনসহ অন্যান্য কর্মসূচি অব্যাহত রেখেছেন, অন্যদিকে নতুন উপাচার্য শেখ শরীফুল আলম ক্যাম্পাসে ঢুকতে না পেরে অনলাইনে দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন।
২১ সেপ্টেম্বর থেকে এ পরিস্থিতি চললেও চুয়েটি নিয়ে সরকার এখনও চুপচাপই রয়েছে। শিক্ষামন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় বা প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা বিবৃতি পাওয়া যায়নি।
সবশেষ সোমবার (১৯) অচলাবস্থা নিরসনে সুপারিশ দিতে ছয় সদস্যের পরামর্শক কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি আসার পর এ কমিটি গঠন করে কমিশন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- আন্দোলনকারী