৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত রাশিফল
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ১৬:২২
রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।
পাশ্চাত্য রাশিচক্র মতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।
মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে উল্লেখযোগ্য সময় পাবেন। ঘরে কিছু পরিবর্তন আপনাকে ভাব প্রবণ করে তুলবে। তবে যারা বেশি আপন, তাদের কাছে নিজের অনুভূতি ভালোভাবে জানাতে পারবেন। সপ্তাহের মাঝদিকে ভালোবাসার অস্ত্রে সকলকে উৎসাহিত করতে পারেন। মনে রাখবেন ভালোবাসা দিলেই, ভালোবাসা পাওয়া যায়। সপ্তাহের শেষদিক রাগের কারণে, তুচ্ছ বিষয় বড় হয়ে দেখা দেবে। যা শুধু পরিবারের সদস্যদের বিপর্যস্ত করবে। সঙ্গীর সঙ্গে চমৎকার সময় কাটাবেন।