আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ২১:৩০

নিজের ‘সর্বোচ্চ আইকিউ বা বুদ্ধিমত্তা’ রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য তিনি তার প্রয়াত চাচা জন ট্রাম্পের জিনগত প্রভাবের কথাও তুলে ধরেছেন। জন ট্রাম্প ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি বা এমআইটির খ্যাতিমান পদার্থবিদ ও প্রকৌশলী ছিলেন এবং সেখানে ৪১ বছর শিক্ষকতা করেছেন।


সম্প্রতি টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব দাবি করেন। ওই সাক্ষাৎকারে তিনি মূলধারার গণমাধ্যমের সঙ্গে তার বিরোধ, ওয়াশিংটন ডিসিতে তার পরিবর্তন আনার উদ্যোগ, ইরান যুদ্ধ ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে তার পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।


সাক্ষাৎকারে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানকে তিনি বিশ্বাস করেন কি না- এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে ট্রাম্প হঠাৎ তার চাচার প্রসঙ্গ তোলেন।


ট্রাম্প সাংবাদিকদের জিজ্ঞেস করেন, আপনারা কি আমার চাচাকে নিয়ে খবরটি দেখেছেন? এরপর বলেন, আমার আইকিউ সর্বোচ্চ। আমি ঠিক আছি ও আমি প্রযুক্তিগত বিষয়গুলো বুঝি। আপনারা জানেন, আমার চাচা এমআইটিতে ৪১ বছর ছিলেন। আর আমি, সত্যি বলতে, জিনতত্ত্বে বিশ্বাস করি ও বিষয়টি বুঝি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও