মিথিলার জীবনে নতুন অধ্যায়, চাইলেন দোয়া

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ০০:০৩

দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী রাফিয়াত রশিদ মিথিলা। তবে বিনোদন জগতের বাইরেও তিনি একজন প্রতিষ্ঠিত উন্নয়নকর্মী। দীর্ঘ দুই দশক ধরে তিনি যুক্ত ছিলেন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকের সঙ্গে। এবার সেই পরিচয়ে যুক্ত হলো নতুন এক মাত্রা; পা রাখলেন জীবনের এক নতুন অধ্যায়ে। ব্র্যাকের চাকরি ছেড়ে যুক্তরাষ্ট্রের বিখ্যাত কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিয়েছেন তিনি। 


নিজের ফেসবুক প্রোফাইল থেকে এক দীর্ঘ পোস্টে পেশাগত জীবনের এই সুখবর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জানিয়েছেন মিথিলা। কলাম্বিয়া ইউনিভার্সিটির ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট বা সহযোগী গবেষণা বিজ্ঞানী হিসেবে কাজ শুরু করেছেন তিনি। সেখানে নিউইয়র্কে অবস্থিত ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রজেক্টের ডিজাইন এবং মূল্যায়নে নেতৃত্ব দেবেন এই তারকা। 


তার এই উদ্যোগের মূল লক্ষ্য কী, তা জানিয়ে মিথিলা পোস্টে উল্লেখ করেন, ‘এই উদ্যোগটি, প্রারম্ভিক শৈশব বিকাশ (ECD), পারিবারিক সম্পৃক্ততা এবং কমিউনিটি স্বাস্থ্য নিয়ে কাজ করে; যেখানে একদম ছোট বাচ্চাদের (জন্ম থেকে পাঁচ বছর বয়স) পরিবারগুলোকে তাদের বেড়ে ওঠার জন্য দরকারি সব সুযোগ-সুবিধা আর পরিবেশের সাথে যুক্ত করা হয়। স্থানীয় মানুষের চাহিদার সাথে গবেষণার লক্ষ্যগুলোর মেলবন্ধন ঘটাতে এবং ডেটা ও প্রমাণ তৈরির মাধ্যমে এই কার্যক্রমকে আরও এগিয়ে নিতে আমার গ্লোবাল এক্সপেরিয়েন্সকে কলাম্বিয়ায় কাজে লাগাতে পারব বলে আশা করছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও