নাট্যকার ও পরিচালক মাতিয়া বানু শুকুর শারিরীক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে নেওয়া হয়েছে।
তিনি রাজধানীর গুলশানে কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মাতিয়া বানুর শুকুর ঘনিষ্ঠজন এরশাদুল হক টিংকু জানিয়েছেন শনিবার সকাল ৭টার দিকেও তিনি কেবিনে ছিলেন।
তিনি বলেন, “অক্সিজেন স্যাচুরেশন অনেক কমে যাওয়ায় তাকে আইসিইউতে নিতে হয়েছে। তার জ্ঞান এখনো আছে। তবে শরীরে ক্যান্সার ছড়িয়েছে।”
তবে তাকে লাইফ সাপোর্টে নেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
টিংকু জানিয়েছে, কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসা ব্যয় বেশি হওয়া, মাতিয়া বানু শুকুর শারিরীক অবস্থা কিছুটা স্থিতিশীল হওয়ায়, রাজধানীর অন্য কোনো হাসপাতালে স্থানান্তর করা হতে পারে।
এক বছরের বেশি সময় আগে মাতিয়া বানু শুকুর শরীরে ক্যান্সার ধরা পড়ে। এখন তার চিকিৎসা চলছে।