কোনো কথার ‘অর্থ কোনো খুঁজে নাহি পাই রে’

www.ajkerpatrika.com আজাদুর রহমান চন্দন প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৭

চব্বিশের ৫ আগস্ট-পরবর্তী কথিত নতুন বাংলাদেশের নামে যে ‘আইয়ামে জাহেলিয়া’র সূচনা হয়েছিল, সে কাসুন্দি আর নাইবা ঘাঁটলাম। কিন্তু মুক্তিযুদ্ধ ও বাঙালিয়ানাবিরোধী সেই ধারা থেকে পরিত্রাণ পাওয়ার আশায় বিএনপিকে পছন্দ না করা অনেক নাগরিকও যে বিগত সাধারণ নির্বাচনে দলটিকে ব্যাপক হারে ভোট দিয়ে জিতিয়েছেন, সে কথা সর্বজন স্বীকৃত। তবে নির্বাচিত এই সরকারের আমলেও নেতা-মন্ত্রীদের কথায় বা কাজে প্রকৃত বাংলাদেশপন্থী মানুষের আশান্বিত হওয়ার অবকাশ কম।


কারণ অন্তর্বর্তী জমানার মব বা দঙ্গলবাজির অবসান দেখা যাচ্ছে না। বরং কোনো কোনো ক্ষেত্রে নতুন রূপে তা কায়েম আছে। অন্তর্বর্তী যুগে দিনদুপুরে মুখ না ঢেকে মব সৃষ্টি করে বাউল বাড়ি, মাজার, ভাস্কর্য গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটত হরহামেশা। এখন কিছু ক্ষেত্রে মুখ ঢেকে আবার কখনো আড়াল ছাড়াই নানা রকম তাণ্ডব চালানো হচ্ছে।


মাসখানেক আগে ব্রাহ্মণবাড়িয়ায় খোদ জেলা পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠান রীতিমতো পণ্ড করে দিয়েছে স্থানীয় মাদ্রাসার একদল শিক্ষার্থী। গত ১৮ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম মেড্ডা এলাকায় পুলিশ লাইনস মাঠের ড্রিল শেডে অনুষ্ঠান চলাকালে মাদ্রাসার একদল শিক্ষার্থী তাতে বাধা দেয়। এর জের ধরে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষও বাধে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়। বিভিন্ন স্থানে নৌকাবাইচ অনুষ্ঠানে বাধা দেওয়ার খবর প্রায়ই দেখা যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও