জামায়াতের চেয়ে সাপকে বেশি বিশ্বাস করবেন : ফজলুর রহমান
জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের চেয়ে সাপকে বেশি বিশ্বাস করবেন বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ফজলুর রহমান বলেন, ‘জামায়াতের মতো মুনাফেক দল পৃথিবীতে আর সৃষ্টি হয়নি। আপনারা সাপকে বিশ্বাস করবেন। একটা সাপ ও একটা জামায়াত যদি আসে, তাহলে আগে জামায়াত সম্পর্কে সাবধান হবেন, তারপরে সাপটিকে মারবেন।’
তিনি বলেন, ‘রাষ্ট্রক্ষমতায় তারেক রহমানকে বিএনপিতে রাখতে চাইলে নিজেদের সততা বজায় রাখেন। চাঁদাবাজি, ধান্দাবাজি ও ক্ষমতার দাপট দেখালে মানুষ কিন্তু খুব সচেতন। আমাদের কিছু ভুল হয়নি, তা কিন্তু না।’
- ট্যাগ:
- রাজনীতি
- রাজনৈতিক বক্তব্য