জোটে কোনো বিভক্তি নাই, ঐক্য অটুট আছে: জামায়াতের পরওয়ার

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ১৬:৪৮

এগারো দলীয় ঐক্যে ‘কোনো বিভক্তি নেই’ বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।


তিনি বলেন, “আমাদের মধ্যে কোনো বিভক্তি নাই, আমাদের ঐক্য অটুট আছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত, ১১ দলীয় ঐক্য যে লক্ষ্যে গঠিত হয়েছিল, সেই লক্ষ্য অর্জিত হওয়া পর্যন্ত আমাদের ঐক্য অটুট থাকবে।’’


শুক্রবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।



জোটের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লং মার্চে অংশ নেবে কিনা, শীর্ষনেতারা যাবেন কিনা, এমন প্রশ্নের জবাবে পরওয়ার পাল্টা প্রশ্ন করেন, ‘‘শুনতে পাইলে তুমি জিজ্ঞেস করো, কালকে দেখো, শোনা কথার কোনো অ্যানসার হয় না। লংমার্চ তো আগামীকাল, তোমাকে কালকে লংমার্চের জন্য ওয়েট করতে হবে, তার (নাহিদ ইসলাম) কাছে জিজ্ঞেস করো।


“কালকে লংমার্চে কে যায় না যায়, অনেক লংমার্চে আমাদের জামায়াতের অনেকেই যাইতে পারে না। এই যে কালকে খান ভাই (রফিকুল ইসলাম খান) যাবেন না, অনেকের কাজ থাকতে পারে। ফলে একসাথে কেউ যেতে পারল আর পারল না, এটা লংমার্চের ঐক্যের সাথে কোনো কিছু যায় আসে না, ব্যক্তিগত অসুবিধা থাকতে পারে।’’


শনিবার ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চের সর্বশেষ প্রস্তুতির সার্বিক অগ্রগতি তুলে ধরতে এই সংবাদ সম্মেলন করে জামায়াত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও