অস্ট্রেলিয়ার কাছে হারতে হারতে বেঁচে গেল ব্রাজিল

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০১

বিশ্বকাপ ব্যর্থতার পর নতুন শুরু করতে গিয়েই হোঁচট খেল ব্রাজিল। কুইনসল্যান্ডের কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার রক্ষণভাগে বারবার আক্রমণ করে একেবারে শেষ মুহূর্তে গোল পেয়েছে সেলেসাওরা। রায়ানের করা গোলে কোনোরকমে হার এড়িয়েছে ব্রাজিল।


নিউজার্সিতে গত ৫ জুলাই শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হারের ম্যাচটাই নেইমারের ব্রাজিলের জার্সিতে শেষ ম্যাচ। ব্রাজিলও সবশেষ খেলেছিল এই ম্যাচটাই। বিশ্বকাপ ব্যর্থতার পর ফিফা উইন্ডোতে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের দলে অনেক পরিবর্তন আনেন আনচেলত্তি। নতুন শুরুর ম্যাচে একেবারে শেষ মুহূর্তে গোল করে দলকে বাঁচালেন রায়ান। ১-১ গোলে ড্র হলো ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও