টেস্ট দলে নতুন মুখ মাহফিজুল, ফিরলেন নাঈম শেখ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ১২:২২
জাতীয় ক্রিকেট লিগে রানের বন্যা বইয়ে দিয়ে বড় সুখবর পেলেন মাহফিজুল ইসলাম। প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেলেন তরুণ ওপেনার। একই লিগে দারুণ ছন্দ দেখিয়ে দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরলেন বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সামনের টেস্ট সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন ১৬ জনের দলে চমক এই দুটিই।
কনকাশনের কারণে সিলেট টেস্ট খেলতে না পারা মুমিনুল হক অনুমেয়ভাবেই ফিরেছেন দলে। তাকে জায়গা করে দিতে কোনো ম্যাচ না খেলেই বাদ পড়েছেন অমিত হাসান।
- ট্যাগ:
- খেলা
- জাতীয় ক্রিকেট লিগ