শুধু প্রশ্নের উত্তর নয়, কাজও করবে নতুন সিরি

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৪

আইফোনের কণ্ঠনির্ভর সহকারী সিরিকে নতুন করে সাজিয়েছে অ্যাপল। নতুন সংস্করণে সিরি শুধু প্রশ্নের উত্তর দেবে না, আইফোনের পর্দায় কী আছে তা বুঝে বিভিন্ন অ্যাপে কাজও করতে পারবে। ব্যবহারকারীর বার্তা, ক্যালেন্ডারসহ বিভিন্ন তথ্য কাজে লাগিয়ে ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেওয়ার সুবিধাও থাকবে এতে।


সিরির নতুন সংস্করণকে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগের উপযোগী করে তৈরি করা হয়েছে বলে জানিয়েছে অ্যাপল। নতুন আইওএস ২৭-এর অংশ হিসেবে এটি চালু করা হচ্ছে।


সিরির মূল ধারণার সঙ্গে যুক্ত ছিলেন ড্যাগ কিটলস ও অ্যাডাম শেয়ার। তাদের সঙ্গে টম গ্রুবার ২০০৭ সালে একটি নতুন উদ্যোগ শুরু করেন। এর আগে তারা স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউটে এমন একটি প্রযুক্তির ধারণা নিয়ে কাজ করেছিলেন। যার লক্ষ্য ছিল প্রচলিত সার্চ ইঞ্জিনের মতো শুধু তথ্য খোঁজা নয় ব্যবহারকারীর হয়ে কাজ করে দেওয়া।


শেয়ার এই ধারণাকে ‘ডু ইঞ্জিন’ হিসেবে ব্যাখ্যা করেছিলেন। অর্থাৎ কোনো তথ্য খুঁজে দেওয়ার পাশাপাশি ব্যবহারকারী যা করতে চান সেটিও করে দেওয়াই ছিল তাদের লক্ষ্য।


অ্যাপল ২০১০ সালে ২০ কোটি ডলারের বেশি অর্থে সিরি অধিগ্রহণ করে বলে সে সময়ের বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছিল। পরের বছর আইফোন ৪এস-এর সঙ্গে সিরিকে প্রথমবার যুক্ত করে অ্যাপল। তবে এত বছর পরও সিরির ব্যবহার মূলত অ্যালার্ম দেওয়া, গান চালানো কিংবা সহজ প্রশ্নের উত্তরের মধ্যেই সীমিত ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও