You have reached your daily news limit

Please log in to continue


ইরানিদের সঙ্গে ৩ ঘণ্টা ধরে ‘খুব ভালো’ আলাপ হয়েছে—ধ্বংসের হুমকির পর ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাংবাদিকদের বলেছেন, ইরানের নেতাদের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের তিন ঘণ্টাব্যাপী ‘খুব ভালো’ বৈঠক হয়েছে। ট্রাম্প বলেন, ‘তাদের সঙ্গে খুব ভালো, খুবই ফলপ্রসূ একটি বৈঠক হয়েছে।’ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ট্রাম্প জানান, ইরানের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দেওয়া মার্কিন দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার মঙ্গলবারের ওই বৈঠকে অংশ নিয়েছেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্পের সঙ্গে থাকা উইটকফও বৈঠকটিকে ‘খুব ভালো’ বলে উল্লেখ করেন। তবে তিনি আর কোনো বিস্তারিত জানাননি। ট্রাম্প বলেন, ‘খুব নিকট ভবিষ্যতে’ আরেকটি বৈঠকের সময় নির্ধারিত হয়েছে।

দ্বিতীয় দফার আলোচনা কোথায় হবে, জানতে চাইলে হোয়াইট হাউস আল জাজিরাকে প্রেসিডেন্টের বক্তব্যের দিকে ইঙ্গিত করে। ইরানের সঙ্গে আলোচনায় কী নিয়ে কথা হয়েছে, সে বিষয়ে ট্রাম্প কোনো বিস্তারিত জানাননি। তবে তিনি বলেন, দেশটি এমন এক সিদ্ধান্তের মুখোমুখি, যেটিকে তিনি ‘অসাধারণ সম্ভাবনা অথবা সম্পূর্ণ ধ্বংস’ হিসেবে বর্ণনা করেন। দিনের শুরুতে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যেও তিনি একই ধরনের মন্তব্য করেছিলেন।

বিশ্বনেতাদের উদ্দেশে ট্রাম্প প্রশ্ন করেন, ‘ইরানের সঙ্গে কি এমন একটি চুক্তি হবে, যা তাদের পুনর্গঠন করতে এবং আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী একটি দেশ গড়ে তুলতে সুযোগ দেবে? ... নাকি আমি ইসলামি প্রজাতন্ত্রকে ধ্বংস করে দেব এবং দ্রুতই তা করব?’ জাতিসংঘের মঞ্চে এটি ছিল এক বিস্ময়কর মুহূর্ত, কারণ ট্রাম্প সেখানে একটি পুরো রাষ্ট্রকে ধ্বংস করার হুমকি দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন