ইউরোপে অভিবাসী আগমন ৩৯% কমেছে, বেড়েছে প্রাণহানি : জাতিসংঘ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৯

চলতি বছরের শুরু থেকে ইউরোপে অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থীদের আগমন উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে ইউরোপে পাড়ি জমানোর বিপজ্জনক সমুদ্রপথে মৃত্যুর সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন নিরাপত্তা বিষয়ক অঙ্গসংগঠন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।


আইওএমের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬ সালের শুরু থেকে সমুদ্রপথে প্রায় ৬০ হাজার অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থী ইউরোপে পৌঁছেছেন। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ৯৮ হাজার ৪০ জন। অর্থাৎ এক বছরে সমুদ্রপথে ইউরোপে অভিবাসী আগমন কমেছে ৩৯ শতাংশ।


অন্যদিকে, চলতি বছর ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের বিভিন্ন সমুদ্রপথে অন্তত ২ হাজার ২৯২ জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। ২০২৫ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ১ হাজার ৯৯৯ জন। বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী সমুদ্রপথগুলোর মধ্যে রয়েছে ভূমধ্যসাগর ও আটলান্টিকের রুটগুলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও