কেমন কাটল জহির রায়হানের ‘বেহুলা’র জন্মদিন
প্রথম আলো
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১০
সাধারণত জন্মদিনে বছরের অন্য দিনের চেয়ে বেশি ফোনকল আসে। অনেকে খুদে বার্তাও পাঠায়। এবারও ব্যতিক্রম হয়নি চলচ্চিত্রের বরেণ্য অভিনয়শিল্পী কোহিনূর আক্তার সুচন্দার ক্ষেত্রে। আজ শনিবার দুপুরে প্রথম আলোকে জানান, এবারের জন্মদিন তাঁর কাছে একটু বেশিই ব্যতিক্রমী।
গতকাল মধ্যরাত থেকে শুভেচ্ছা জানাতে ফোন করছেন পরিচিতজনেরা। অনেকে মেসেজ পাঠাচ্ছেন। সেসবের উত্তর দিতে দিতেই কেটে যাচ্ছে সময়। আবার ফেসবুকে ভক্তরা তাঁর অভিনীত পুরোনো সিনেমার দৃশ্য কেটে, বিভিন্ন ক্লিপ জুড়ে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন—এসবও তাঁর নজরে এসেছে।