ফুটবলের দেশ ব্রাজিলের নির্বাচনে ফিলিস্তিন কেন ইস্যু হলো

প্রথম আলো ইমান আবুসিদু প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২

লাতিন আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিল সাম্প্রতিক ইতিহাসের অন্যতম উত্তপ্ত ও মেরুকৃত এক রাজনৈতিক লড়াই প্রত্যক্ষ করছে। বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা এবং ডানপন্থী প্রতিদ্বন্দ্বী, সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারোর মধ্যকার নির্বাচনী প্রতিযোগিতা দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে।


যদিও অর্থনীতি, জাতীয় নিরাপত্তা ও ঘরোয়া নানা সংকট ব্রাজিলীয় ভোটারদের মূল চিন্তার বিষয়, তবুও ব্রাসিলিয়া থেকে হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থিত একটি সংবেদনশীল ভূরাজনৈতিক ইস্যু আচমকাই এই নির্বাচনের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। ইস্যুটি হলো ফিলিস্তিন।


সর্বশেষ ডেটাফোলহা জরিপ অনুযায়ী, ব্রাজিলজুড়ে এখন হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। প্রথম দফায় ওয়ার্কার্স পার্টির (পিটি) প্রার্থী লুলার ঝুলিতে ৩৯ শতাংশ ভোট যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে লিবারেল পার্টির (পিএল) প্রার্থী ফ্লাভিও বলসোনারো ৩৫ শতাংশ সমর্থন নিয়ে খুব বেশি পিছিয়ে নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও