৫০ বছর পর ঘরের মাঠে এমন হার দেখল ম্যানইউ
জ্ঞানীরা বলেন, ‘সকালের সূর্যই বলে দেয় দিনটা কেমন যাবে’। ম্যানচেস্টার ইউনাইটেডের বেলায় যেন প্রবাদটা ঠিক নয়। তা না হলে দারুণ শুরুর পরেও কেন হারবে রেড ডেভিলসরা।
সেটিও আবার ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে। কারাবাও কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে প্রথম ১০ মিনিটে ২ গোলে এগিয়ে যায় ম্যানইউ। এমন ম্যাচেই পরে প্রত্যাবর্তনের গল্প লেখে ব্রাইটন। ম্যানইউকে ৩-২ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়ে।
এমন পরাজয়ে ওল্ড ট্র্যাফোর্ডে বিব্রতকর এক কীর্তি গড়েছে ম্যানইউ। ৫০ বছর পর কমপক্ষে ২ গোলে এগিয়ে থাকার পরেও ম্যাচ হেরেছে তারা। ক্রীড়া পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টার মতে, সর্বশেষ ১৯৭৬ সালে এমন বিব্রতকর কীর্তির সাক্ষী হয়েছিল ম্যানইউ। সেবার টটেনহামের কাছে ৩-২ গোলে হেরছিল তারা।
গতকাল ম্যাচের ৮ মিনিটে শি লেচির অবিশ্বাস্য এক গোলে লিড নেয় ম্যানইউ। বক্সের মধ্যে থেকে বাঁ পায়ের বাঁকানো এক শটে জালের দেখা পান তিনি। সেই গোলের রেশ শেষ না হতেই ঘরের মাঠের সমর্থকদের আনন্দ দ্বিগুণ করেন ম্যাসন মাউন্ট। মার্কাস রাশফোর্ডের শট গোলরক্ষক প্রতিহত করলে বক্সের ভেতরে ফাঁকায় দাঁড়ানো মাউন্ট বল পান।
- ট্যাগ:
- খেলা
- ইংলিশ কারাবাও কাপ