ইউক্রেনপন্থীদের হত্যার ষড়যন্ত্র করছিল রাশিয়া, অভিযোগ এফবিআইয়ের

যুগান্তর প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫

ইউক্রেনের সমর্থক হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে অবস্থানরত ব্যক্তিদের হত্যা এবং হামলার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। তবে অভিযুক্তরা বর্তমানে পলাতক বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। খবর দ্যা গার্ডিয়ানের। 


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে দাখিল করা অভিযোগপত্রে বলা হয়, রুশ গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট একটি নেটওয়ার্ক যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে অবস্থানরত ব্যক্তিদের অর্থের বিনিময়ে সম্ভাব্য লক্ষ্যবস্তুদের ওপর নজরদারির কাজে নিয়োগ করার চেষ্টা করেছে। অভিযোগ অনুযায়ী, নজরদারির পর এসব ব্যক্তিকে হত্যার পরিকল্পনাও ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও