ক্লাস শুরুর আগেই ৩ মাসের জটে একাদশের শিক্ষার্থীরা
দেশের শিক্ষাকাঠামোয় একাদশ শ্রেণিতে শিক্ষাকার্যক্রম শুরু হওয়ার কথা ১ জুলাই। একাদশ ও দ্বাদশ দুই শ্রেণি মিলিয়ে এইচএসসি পরীক্ষা শেষ করা হয় ২৪ মাসে। ২০ মাস চলে ক্লাস, বাকি চারমাসে নেওয়া হয় নির্বাচনি ও বোর্ড পরীক্ষা।
এবার একাদশে ক্লাস শুরুর আগেই প্রায় তিনমাসের সেশনজটে পড়তে যাচ্ছে শিক্ষার্থীরা। অথচ শিক্ষামন্ত্রী সামনের বছরগুলোতে এইচএসসি পরীক্ষা এগিয়ে আনার ঘোষণা দিয়েছেন। এতে ২০২৮ সালে যারা এইচএসসি পরীক্ষা দেবেন, তারা ক্লাস ও প্রস্তুতিতে সময় কম পাওয়ার আশঙ্কা করছেন।
শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন, শিক্ষামন্ত্রী এসএসসি ও এইচএসসি পরীক্ষা এগিয়ে এনে ‘সেশন গ্যাপ’ কমানোর কথা বলছেন। অথচ বাস্তবে ঘটছে উল্টো। এবার কোনো অস্বাভাবিক পরিস্থিতি নেই। তারপরও ভর্তি ও ক্লাস শুরু হতে দেরি হচ্ছে। পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে সময় এগিয়ে আনার কথাও বলা হচ্ছে। এতে প্রস্তুতি ঘাটতি থাকবে। খারাপ হতে পারে ফল।
- ট্যাগ:
- বাংলাদেশ
- শিক্ষাকার্যক্রম