নতজানু হয়ে সমঝোতা নয়
পূর্ব বাংলা ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তানের অংশ হওয়ার পেছনে মুসলিম বাঙালি জাতীয়তাবাদ ছিল প্রধান রাজনৈতিক ভিত্তি। বিশেষ করে ১৯৪০-এর দশকে মুসলিম লীগের পাকিস্তান সৃষ্টির আন্দোলনকে পূর্ব বাংলার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী সমর্থন দিয়েছিল। ১৯৪১ সালের আদমশুমারি অনুযায়ী এখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ ছিল। দ্বিজাতিতত্ত্ব ও মুসলিম জাতীয়তাবাদ মুসলিম লীগের পাকিস্তান দাবির রাজনৈতিক ভিত্তি তৈরি করে। এছাড়া ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের অধীনে ১৯৪৬ সালে অনুষ্ঠিত নির্বাচনে পূর্ব বাংলায় মুসলিম লীগের ব্যাপক সাফল্য পাকিস্তান গঠনের পক্ষে জনসমর্থনের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
রাজনীতিতে স্নায়ুযুদ্ধের প্রভাব
১৯৫০ সালে স্নায়ুযুদ্ধ দ্রুত তীব্রতর হয়, যদিও এর সূচনা ১৯৪৬ সাল থেকেই স্পষ্ট হয়ে উঠেছিল। বিশেষ করে ১৯৫০ সালকে একটি গুরুত্বপূর্ণ মোড় বলা যায়; কারণ, ১৯৪৯ সালে সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক বোমার পরীক্ষা করে, একই বছর চীনে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বিপ্লব সফল হয়। ১৯৫০ সালে কোরীয় যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত-চীনসমর্থিত কমিউনিস্ট বিশ্বের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কা সরাসরি বেড়ে যায়। যুক্তরাষ্ট্র ১৯৪৯ সালে গঠিত ন্যাটোকে শক্তিশালী করে এবং পশ্চিম ইউরোপে সামরিক প্রতিরক্ষা জোরদার করে। সোভিয়েত নেতৃত্ব পূর্ব ইউরোপে নিজেদের প্রভাব আরও সুসংহত করে। ফলে বিশ্ব ক্রমশ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা ব্লক এবং সোভিয়েত নেতৃত্বাধীন কমিউনিস্ট ব্লকে বিভক্ত হয়ে পড়ে। এর প্রভাব দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও পড়ে।
- ট্যাগ:
- মতামত
- স্নায়ুযুদ্ধ