পার্বত্য চট্টগ্রামে বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়ন ও কর্মসংস্থান বাড়াতে ১৭৫ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন এডিবির

www.tbsnews.net প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬

পার্বত্য চট্টগ্রামে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭৫ মিলিয়ন ডলারের ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সুবিধা বাড়ানোর পাশাপাশি এ অর্থ জীবিকা, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে ব্যয় করা হবে।


'সাসটেইনেবল এনার্জি ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিটি এমপাওয়ারমেন্ট ইন দ্য চট্টগ্রাম হিল ট্র্যাক্টস প্রজেক্ট'-এর আওতায় খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার ২৬টি প্রত্যন্ত উপজেলায় বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকায়ন করা হবে। 


এর ফলে অতিরিক্ত অন্তত ৮৮ হাজার পরিবার বিদ্যুৎ সুবিধা পাবে। এর মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩৫ হাজার পরিবার রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও