You have reached your daily news limit

Please log in to continue


শিগগিরই ‘রোবোট্যাক্সি’ সাইবারক্যাব বাজারে আনার ইঙ্গিত টেসলার

উবার ও ওয়েমোর মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পাল্লা দিতে তাদের স্বচালিত রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ শিগগিরই বাজারে আনার ইঙ্গিত দিয়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা।

নিউইয়র্ক থেকে এএফপি জানায়, ইলন মাস্ক প্রতিষ্ঠিত কোম্পানিটি ২১ আগস্ট রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রচারণামূলক ছবি প্রকাশ করে। এতে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে ৩ সেপ্টেম্বর অনুষ্ঠেয় একটি আয়োজনে সাইবারক্যাবে ‘বিশেষ প্রবেশাধিকার’ পাওয়ার সুযোগের কথা জানানো হয়।

কোম্পানিটি তাদের ওয়েবসাইটে আয়োজিত লটারিতে অংশ নিয়ে অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ জেতার প্রচারণা চালিয়ে বলেছে, ‘অস্টিনে আমাদের সাইবারক্যাব রোবোট্যাক্সির উদ্বোধন উদযাপন করছি আর আপনিও সেখানে থাকতে পারেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন