ইউক্রেনের হামলায় রাশিয়ায় জ্বালানি সংকট, পেট্রোল যাচ্ছে ভারত থেকে

ডেইলি স্টার প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ১৮:৫৫

গত কয়েক মাস থেকে রাশিয়ার রিফাইনারিগুলোতে ড্রোন হামলার চালাচ্ছে ইউক্রেন। এতে জ্বালানি সংকট তৈরি হয়েছে দেশটিতে। পরিস্থিতি সামাল দিতে এখন ভারত থেকে পেট্রোল আমদানি করছে মস্কো।


বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।


রাশিয়া জ্বালানি আমদানি শুরু করেছে বলে দেশটির সরকার নিশ্চিত করেছে। এর মধ্যেই ভারত থেকে একটি জাহাজে করে পেট্রোল পৌঁছেছে দেশটিতে।


রাশিয়া বিশ্বের অন্যতম বড় জ্বালানি রপ্তানিকারক দেশ। তবে যুদ্ধে জড়ানোর পর দেশটির জ্বালানি খাত বড় ধরনের বাধার মুখে পড়েছে।


ইউক্রেনের হামলায় নিজেদের তেল শোধনাগার ও ডিপো ক্ষতিগ্রস্ত হওয়ার পর আমদানির দিকে ঝুঁকতে বাধ্য হয়েছে রাশিয়া। ইউক্রেনীয় বাহিনীর এই অভিযান রাশিয়াজুড়ে এবং রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়ায় জ্বালানি সংকট তৈরি করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও