সেনেগাল উপকূলের অদূরে নৌকা ডুবে ২১ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ১২:২১
সেনেগালের উপকূলের অদূরে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে।
রোববার সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, শনিবার সন্ধ্যায় উদ্ধারকর্মীরা একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে এবং ২১টি মৃতদেহ খুঁজে পায়।
রয়টার্স জানায়, সেনেগালের রাজধানী ডাকার থেকে ১৮০ কিলোমিটার উত্তরে কেবেমার উপকূলের অদূরে দুর্ঘটনাটি ঘটে। আরও কেউ জীবিত আছে কি না, তার খোঁজে উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রাখা হয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- অভিবাসন