১৫ বছরের বন্ধুত্ব-থেকেছেনও একসঙ্গে, ১৫০০ টাকার জন্য খুন করলেন বন্ধুকে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ১৮:৩১

খুলনার কামরুল খান ও আল-আমিনের বন্ধুত্ব প্রায় ১৫ বছরের। একই সঙ্গে রাজমিস্ত্রির কাজও করতেন তারা, থেকেছেনও একই বাসায়। এর পরও মাত্র দেড় হাজার টাকার জন্য ১৫ বছরের বন্ধুত্ব ভুলে যান আল-আমিন।


ছুরি দিয়ে বন্ধুর গলা কেটে হত্যা করে পালিয়ে যেতে চেয়েছিলেন ভারতে। যদিও শেষ রক্ষা হয়নি তার। খুলনা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।


বুধবার (১৯ আগস্ট) পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার এম এন মোর্শেদ।


সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১৬ আগস্ট আশুলিয়া থানার বাসাইদ এলাকায় রাজু সিটির সামনে একটি বাড়ির তালাবদ্ধ কক্ষ থেকে দুর্গন্ধ ছড়ালে বাড়ির মালিক তাহেরুন্নেসা পুলিশকে খবর দেন। পরে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের তালা ভেঙে অজ্ঞাতপরিচয় এক পুরুষের পচনধরা মরদেহ উদ্ধার করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও