গাজীপুরে গভীর বনে ঘোড়ার ১০টি মাথা ও চামড়া উদ্ধার, মাংস গেল কোথায়
গভীর বনের ভেতর দিয়ে চলে গেছে আঞ্চলিক সড়ক। সড়ক থেকে বেশ খানিকটা দূরে বনের ভেতর হাঁটাপথের দুই পাশে নির্জন স্থানে পড়ে আছে ঘোড়ার ১০টি মাথা, চামড়া, পা, নাড়িভুঁড়ি ও হাড়গোড়।
আজ সোমবার সকাল আটটার দিকে গাজীপুরের শ্রীপুরের কর্ণপুর-বরমী আঞ্চলিক সড়কের বরমী ও গোসিংগা ইউনিয়নের সীমান্ত এলাকার মুদিপাড়া গ্রামে এসব পাওয়া যায়।
ঘাস কাটতে গিয়ে স্থানীয় বাসিন্দারা এগুলোর সন্ধান পান। পরে বিষয়টি জানাজানি হলে কৌতূহলী লোকজন সেখানে ভিড় করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে আসেন।
স্থানীয় বাসিন্দা মো. আজিজুল ইসলাম বলেন, ওই এলাকায় ঘাস কাটতে গিয়ে এক ব্যক্তি ঘোড়ার মাথা, চামড়া, হাড়গোড় ও নাড়িভুঁড়ি পড়ে থাকতে দেখেন। সেখানে অন্তত ১০টি ঘোড়ার দেহের অংশ পড়ে ছিল। আরেক বাসিন্দা মো. মোস্তফা বলেন, এলাকাটি গভীর বনঘেরা। কর্ণপুর-বরমী আঞ্চলিক সড়কে যুক্ত একটি হাঁটাপথের দুই পাশে জঙ্গলের ভেতর ঘোড়ার শরীরের বিভিন্ন অংশ পড়ে ছিল। দেখে মনে হয়েছে, দুর্বৃত্তরা সেখানে ঘোড়াগুলো জবাই করে মাংস নিয়ে গেছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ঘোড়ার মাংস ভক্ষণ
- ঘোড়ার খামার