রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি

www.ajkerpatrika.com প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ২১:৫৪

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের জন্য ওই দিন বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদকক্ষে বৈঠকের আহ্বান করেছেন নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।


আজ মঙ্গলবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।


প্রজ্ঞাপনে বলা হয়, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ প্রদত্ত ক্ষমতাবলে স্পিকারের (ভারপ্রাপ্ত) সঙ্গে আলোচনাক্রমে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্ধারিত ভোট গ্রহণের দিনে অর্থাৎ ২০ আগস্ট বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে সংসদ সদস্যদের বৈঠক আহ্বান করছি।’


রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য। এ দিন বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাঁরা ভোট দেবেন।


রাষ্ট্রপতি নির্বাচনে এরই মধ্যে প্রার্থী দিয়েছে বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বে থাকা জোট। অন্যদিকে এখনো প্রার্থী চূড়ান্ত করেনি ক্ষমতাসীন বিএনপি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও