বিএনপিতে ফেরার কোনো আবেদন করেননি এবং এমন কোনো ইচ্ছা বা কারণও দেখেন না বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি একথা বলেন।
ফেসবুক পোস্টে রুমিন ফারহানা লিখেন, ‘অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন আমি দলে ফিরব কিনা? তাদের জন্য খুবই বিনীত ভাবে বলি আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোন আবেদন করি নাই। আমার কোন কথা বা আচরণে আমি আবার বিএনপিতে ফিরব এমন মনে করার কোন কারণ আছে বলেও মনে করি না।’
পরিশেষে তিনি লিখেন, ‘আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন তার জন্য আমার শুকরিয়ার শেষ নাই।’