দুই নৌকায় পা রাখা বিপজ্জনক

যুগান্তর মনজুর কাদের প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, ১০:৪৬

যুক্তরাষ্ট্রের বাংলাদেশস্থ দূতাবাসের ফেসবুকে ১ আগস্ট, ২০২৬-এ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গোর পোস্ট আপলোড করে জানিয়েছেন, ‘আজ আমি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং আমাদের অংশীদারত্ব আরও দৃঢ় করার জন্য বিদ্যমান চমৎকার সুযোগগুলো নিয়ে আলোচনা করেছি।


এটি যুক্তরাষ্ট্রের একটি অগ্রাধিকার, এবং একসঙ্গে কাজ করলে আমরা বাস্তব সাফল্য অর্জন করতে পারব।’ বিশেষ দূত গোর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের আগে ঢাকায় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন, যা স্বাভাবিক রীতিনীতির বাইরে বলে মন্তব্য করেছেন অনেক কূটনীতিক বিশেষজ্ঞ। তবে বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেমন হবে সেদিক থেকে গুরুত্বপূর্ণ ছিল এ সফরটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও