ইতিহাগ গড়ে ভারতের টেস্ট দলে জম্মু-কাশ্মীরের আকিব নাবি
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ১২:৩৪
অনেক আলোচনা-সমালোচনার ঝড়ের পর অবশেষে ভারতের টেস্ট দলে ডাক পেলেন আকিব নাবি। তাতে খুলে গেল ইতিহাসের দুয়ারও। জম্মু-কাশ্মীর থেকে ভারতের টেস্ট স্কোয়াডে জায়গা করে নেওয়া প্রথম ক্রিকেটার ২৯ বছর বয়সী এই পেসার।
শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে নাবিকে না নেওয়ায় গত কিছুদিনে ভারতীয় ক্রিকেটে বিতর্ক হয়েছে প্রচুর। শেষ পর্যন্ত চোটের কারণে ছিটকে পড়া জাসপ্রিত বুমরাহর বদলে সুযোগ পেলেন নাবি।
জম্মু-কাশ্মীর থেকে অফ স্পিনিং অলরাউন্ডার পারভেজ রাসুল ভারতের হয়ে খেলেছেন একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। ফাস্ট বোলার উমরান মালিক খেলেছেন ১০ ওয়ানডে, ৮ টি-টোয়েন্টি। অভিজাত সংস্করণে প্রথম খেলার হাতছানি নাবির সামনেই।