জাপানের কাছে হেরে বিশ্বকাপ স্বপ্নে বড় ধাক্কা বাংলাদেশের মেয়েদের
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৯
চীনের মোকি শহরে চলমান জুনিয়র এশিয়া কাপ হকির কোয়ার্টার ফাইনালে পরাজিত হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল।
বৃহস্পতিবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শক্তিশালী জাপানের কাছে ২-০ গোলে হেরে যায় বাংলাদেশের মেয়েরা। এই পরাজয়ের ফলে টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া হলো লাল-সবুজ জার্সিধারী মেয়েদের।
গ্রুপ পর্বে (চ্যালেঞ্জার পুল) অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ বেশ আত্মবিশ্বাসের সঙ্গে নকআউট পর্বে উঠেছিল। কোয়ার্টার ফাইনালে জাপানের বিপক্ষে চমৎকার লড়াই করলেও শেষ পর্যন্ত গোল করতে ব্যর্থ হয় লাল-সবুজের দল।
তবে টুর্নামেন্টে বাংলাদেশের মিশন এখনই শেষ হয়ে যাচ্ছে না। ১২ সেপ্টেম্বর নিজেদের শেষ স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে মালয়েশিয়া অথবা দক্ষিণ কোরিয়া।