‘সিংহাসন’ হারানো ও জয়ের হিসাব চুকানোর লড়াই ফাইনালে

প্রথম আলো প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬

সেটা মেয়েদের এককের ফাইনালে। এমন দুজন মুখোমুখি হবেন, যাঁদের একজনের মনে নিশ্চিতভাবে জ্বলছে প্রতিশোধের আগুন। র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন ফাইনালেরই প্রতিদ্বন্দ্বীর কাছে। আর যিনি সেই সিংহাসনের দখল নিয়েছেন, তাঁর চ্যালেঞ্জও তো কম নয়। সিংহাসনটায় যে যোগ্যতাবলেই বসছেন, সেটা সেই রাজপাট হারানো প্রতিদ্বন্দ্বীর সামনে তো তাঁকে প্রমাণ করতে হবে!


ভনিতা রেখে সরাসরি বলাই ভালো। ইউএস ওপেনে আগামীকালের ফাইনালে শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কার মুখোমুখি হবেন দ্বিতীয় বাছাই ইয়েলেনা রিবাকিনা। বাছাইয়ের ক্রমে তাকালেও কিন্তু ফাইনালের জন্য এর চেয়ে ভালো লাইনআপ হতে পারে না। তবে আসল লড়াইটা অন্য জায়গায়।


ক্রিস এভার্ট এবং সেরেনা উইলিয়ামসের পর তৃতীয় নারী হিসেবে ইউএস ওপেনে টানা তৃতীয় ট্রফি জয়ের চ্যালেঞ্জ সাবালেঙ্কার সামনে। ফ্লাশিং মিডোজে এ নিয়ে টানা চতুর্থ ফাইনাল খেলবেন বেলারুশ তারকা। সব মিলিয়ে রিবাকিনার সামনে ফাইনালে আসলে দোর্দন্ডপ্রতাপশালী এক প্রতিদ্বন্দ্বী। কিন্তু রাশিয়ায় জন্ম নেওয়া কাজাখিস্তানের এ তারকাও কম কী!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও