রাষ্ট্রপতি নির্বাচন কবে করতে চায় ইসি?
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ১১:৪৭
রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনের বিদায়ের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আলোচনা শুরু হয়েছে। এছাড়া চলতি বছরই স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাচন আয়োজন করতে চায় নির্বাচন কমিশন।
তাহলে কবে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করতে চায় নির্বাচন কমিশন-ইসি?
নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, অগাস্ট মাসেই রাষ্ট্রপতি নির্বাচন করার প্রস্তুতি চলছে নির্বাচন কমিশনে।
এই নির্বাচন শেষ করে সেপ্টেম্বরে স্থানীয় সরকারের ভোটের তোড়জোড় শুরু করার পরিকল্পনা রয়েছে, বলেন তিনি।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি সরকার গঠনের পাঁচ মাস পর গেল ২৪ জুলাই পদত্যাগ করেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সময় রাষ্ট্রপতির দায়িত্ব পাওয়া মো. সাহাবুদ্দিন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- রাষ্ট্রপতি নির্বাচন