বগালেকে পাহাড়ি খাদে দুই পর্যটকের লাশ

যুগান্তর প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ১৯:৫৬

বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং সড়কের বগালেক ভিউ পয়েন্টসংলগ্ন পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত প্রায় ১১টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।


নিহতরা হলেন- মো. জামির উদ্দিন (৩২) ও রোকাইয়া আক্তার (৩০)। 


আইনশৃঙ্খলা বাহিনী জানায়, নিহত জামির উদ্দিন ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট বড় মানিকা এলাকার জহির উদ্দিনের ছেলে। অপরদিকে রোকাইয়া আক্তার ঢাকার লালবাগ থানাধীন পোস্তা টিএসও এলাকার মো. চুন্নু গাজীর মেয়ে।


সংশ্লিষ্টরা জানান, বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ৬টি মোটরসাইকেলে ১০ জন পর্যটক ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশে রওনা হয়ে রুমা উপজেলায় পৌঁছান। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তারা বগালেক এলাকায় এসে একটি কটেজে রাতযাপনের জন্য ওঠেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও