You have reached your daily news limit

Please log in to continue


টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক

বাজারে বিক্রি হওয়া অধিকাংশ টুথপেস্টে মিলেছে মাইক্রোপ্লাস্টিক। সেই টুথপেস্টই যদি অজান্তে শরীরে ক্ষতির কারণ হয়ে ওঠে, তাহলে তা উদ্বেগের বিষয়। সম্প্রতি ‘পরিবেশ ও সমাজ উন্নয়ন সংস্থা’র (ইএসডিও) এক গবেষণা থেকে জানা যায়, দেশের বিভিন্ন অঞ্চলের ৩৪টি টুথপেস্টের নমুনা বিশ্লেষণ করে ২৬টিতেই (৭৬.৫ শতাংশে) মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে।

অর্থাৎ বাজারের প্রতি চারটি টুথপেস্টের মধ্যে প্রায় তিনটিতেই এমন ক্ষুদ্র প্লাস্টিক কণা আছে, যার সব খালি চোখে দেখা যায় না, কিন্তু মানবদেহের জন্য সম্ভাব্য ঝুঁকি তৈরি করতে পারে। ইএসডিও সংস্থাটি ২০২৫-এর জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে দেশীয় ও আমদানি করা ১৯টি ব্র‍্যান্ডের ৩৪টি টুথপেস্ট সংগ্রহ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, জনস্বাস্থ্য ও ইকোটক্সিকোলজি গবেষণাগারে বিশ্লেষণ করে। বিশ্লেষণে দেখা গেছে, প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে ২০ থেকে ৩২০টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা বিদ্যমান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন