You have reached your daily news limit

Please log in to continue


ত্বকের ক্যানসারের চিকিৎসায় একধাপ এগিয়ে রাশিয়া

বিশ্বজুড়ে ছড়ানো আতঙ্কের নাম ক্যানসার কি এবার সত্যি নির্মূলের পথে? সেই সম্ভাবনার দুয়ার খুলে মানবশরীরে প্রথমবারের মতো প্রয়োগ করা হলো ক্যানসারের টিকা। রাশিয়ার তৈরি মেলানোমার (ত্বকের ক্যানসার) চিকিৎসায় এই টিকার প্রাথমিক ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক বলে দাবি করেছেন সেখানকার গবেষকরা। জানানো হয়েছে, টিকা নেওয়া ব্যক্তি সুস্থ আছেন এবং তার শরীরে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করার মতো রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে।

ক্যানসার প্রতিরোধে অভিনব এই টিকা প্রস্তুত করেছে দেশটির ‘গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট’। প্রতিষ্ঠানটির বৈজ্ঞানিক দলের প্রধান আলেকজান্ডার গিনজবার্গ রুশ সংবাদমাধ্যমকে জানান, যে রোগীর শরীরে এই টিকা প্রয়োগ করা হয়েছিল, তিনি বর্তমানে সুস্থ ও স্বাভাবিক আছেন। তার শরীরে ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। রোগীর দেহে এমন সক্রিয় উপাদান তৈরি হচ্ছে, যা টিউমার ও এর বিস্তার (মেটাস্টেসিস) প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। টিকার প্রথম প্রয়োগের পর থেকে সার্বিক পরিস্থিতি অত্যন্ত আশাব্যঞ্জক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন