You have reached your daily news limit

Please log in to continue


হামের উপসর্গে ২ মৃত্যু, শনাক্ত ১৩৫৩

হামের উপসর্গ নিয়ে মৃত্যু অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় উপসর্গে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ১ হাজার ৩৫৩ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর ৬৮ জনের হাম শনাক্ত হয়েছে।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব তুলে ধরা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ২ লাখ ৩০ হাজার ১৩ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৯৩৫ জনের।

একই সময়ে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৪৯ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছে ১০৫ জন। এ নিয়ে চলতি বছর হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫৪ জনে।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছে ৫১২ জন। এরপর সিলেটে ২০৩ জন, চট্টগ্রামে ১১১, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৯, বরিশালে ৬৮, খুলনায় ৫৬ ও রংপুরে ১৭ জনের মৃত্যু হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন