হামজার পর লাল-সবুজ জার্সিতে চমক হয়ে আসছেন ফারহান ওয়াহিদ
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ১৩:২৮
ইংলিশ প্রিমিয়ার লিগের মাঠে বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় হিসেবে হামজা চৌধুরীর পর এবার নতুন আশা জাগাচ্ছেন ফারহান আলী ওয়াহিদ। ফুলহামের তরুণ লেফট উইঙ্গার এখন প্রিমিয়ার লিগে অভিষেকের দ্বারপ্রান্তে। একইসঙ্গে লাল-সবুজ জার্সি গায়ে তুলে বাংলাদেশ জাতীয় দলে খেলার প্রক্রিয়াও এগিয়ে চলছে। বাংলাদেশের ফুটবলপ্রেমীরা তার অপেক্ষায়।
২০০৬ সালের ৯ ডিসেম্বর ইংল্যান্ডে জন্ম ফারহানের। যুক্তরাজ্যে জন্মগ্রহণ করলেও তাদের শিকড় সিলেটে। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি টান ছিল। প্রথমে চেলসির একাডেমিতে যোগ দেন তিনি। ২০১৯ সালে ১২ বছর বয়সে চলে আসেন ফুলহামে। ধাপে ধাপে এগিয়ে অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-২১ দলে নিজের জায়গা করে নেন। গতি, ড্রিবলিং ও বাম দিক থেকে কেটে ঢুকে গোল ও অ্যাসিস্ট করার দক্ষতায় দ্রুত নজর কাড়েন।
- ট্যাগ:
- খেলা
- পেশাদার ফুটবলার
- ফুটবলার